কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১১:৪০ এএম
আপডেট : ১৯ মে ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

দুই ঘণ্টার মধ্যেই ‘ভারতের কান্না পৌঁছে গিয়েছিল ওয়াশিংটনে’

পাক-পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। ছবি : এপিপি
পাক-পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। ছবি : এপিপি

পাক-পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে এমন শক্ত প্রতিক্রিয়া দিয়েছে যে ‘মাত্র দুই ঘণ্টার মধ্যেই ভারতের কান্না গিয়ে পৌঁছায় ওয়াশিংটনে।’

নারোওয়ালে এক উদ্ধার সেবা উদ্বোধনের সময় তিনি বলেন,

আমাদের নেতৃত্ব এখন আর ‘হামলা করবো কি না’—এই প্রশ্ন করে না। সিদ্ধান্ত নেওয়া ও জবাব দেওয়ার মতো সাহস এখন আমাদের হাতে আছে।

তিনি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতা এমন ছিল যে ভারতের মাল্টি-মিলিয়ন ডলারের যুদ্ধবিমানগুলো ‘জং ধরা ধাতব টুকরোতে’ রূপ নিয়েছে।

আহসান ইকবালের ভাষায়, বর্তমান নেতৃত্ব ও সেনাবাহিনী মিলে প্রমাণ করেছে—যুদ্ধ সংখ্যা দিয়ে নয়, দক্ষতা দিয়ে জেতা হয়।

এদিকে পাকিস্তান সরকার ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’-এর সাফল্য তুলে ধরে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, কাশ্মীরের পেহেলগাম হামলাটি ছিল ভারতের সাজানো একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’, যা পাকিস্তানকে দোষী প্রমাণের উদ্দেশ্যে পরিকল্পিত। ঘটনার ১০ মিনিটের মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। পাকিস্তান একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিলেও ভারত তা প্রত্যাখ্যান করে।

পরে ভারত মুরিদকে, বাহাওয়ালপুর ও মুজাফ্‌ফরাবাদে বিমান হামলা চালায়, যেখানে বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে পাকিস্তান সীমিত ও লক্ষ্যভিত্তিক সামরিক প্রতিক্রিয়া দেয়, যা শুধু ভারতীয় সামরিক স্থাপনাগুলোতে ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ধ্বংস, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় ও ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে। ভারত ড্রোনের মাধ্যমে সীমান্তে আতঙ্ক ছড়িয়েছে বলেও অভিযোগ করা হয়।

পেহেলগাম পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হলেও ভারতীয় মিডিয়া দ্রুত পাকিস্তানকে দায়ী করে। কিন্তু অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেই দাবির অসঙ্গতি তুলে ধরে।

প্রতিবেদনের শেষে পাকিস্তান জানায়, তারা শান্তির পক্ষে, তবে ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।

জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X