কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৮:০২ এএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

আরও এক ভয়াল রাত কাটল গাজাবাসীর, বেড়েছে মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজায় সোমবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে। চিকিৎসা সূত্রে জানা গেছে, রাত ১২টার পর থেকে অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি বিমান হামলায় মুসা বিন নুসাইর স্কুলে ১২ জন প্রাণ হারান। এ বিদ্যালয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছিল। নুসাইরাত শরণার্থী শিবিরে মারা গেছে আরও ১৫ জন, আর দেইর আল-বালাহ এলাকায় নিহত হয়েছে ১২ জন।

এর আগে নুসাইরাতেই জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর ইসরায়েলি হামলায় ৭ জন নিহত হয়, যাদের মধ্যে একজন নারী ও একজন কন্যাশিশু ছিল। আহত হয়েছে আরও ১৮ জন, যাদের অধিকাংশই শিশু।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ও শরণার্থী শিবিরে বারবার এমন হামলায় বেসামরিক লোকজনই নিহত হচ্ছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে প্রায় পুরো গাজার ২৩ লাখ জনসংখ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X