কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ওপর চড়াও পশ্চিমের তিন শক্তিশালী দেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়, তবে তারা ব্যবস্থা নিতে পিছপা হবে না।

বিবৃতিতে বলা হয়, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা জানায় তারা। দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছে।

তারা ইসরায়েলি নেতাদের সেই মন্তব্যেরও নিন্দা জানিয়েছে, যেখানে গাজাবাসীদের স্থায়ীভাবে অন্যত্র চলে যেতে বলা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, ১৮ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স ও সৌদি আরব এ সম্মেলনের সভাপতিত্ব করবে।

এদিকে, সৌদি আরব গাজায় ইসরায়েলের স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক সংকট আরও গভীর করছে। সুইডেনও গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সমালোচনার জবাবে বলেন, পশ্চিমা নেতারা ইসরায়েলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছেন। তিনি দাবি করেন, ইসরায়েলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করা আসলে ৭ অক্টোবরের হামলার মতো আরও ঘটনা উসকে দেবে।

জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X