কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির ছাদে প্রেমিকার মায়ের হাতে ধরা পড়লেন যুবক, অতঃপর...

প্রেমিককে মারধর করছেন মা, পাশে প্রেমিকা। ছবি : সংগৃহীত
প্রেমিককে মারধর করছেন মা, পাশে প্রেমিকা। ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে এসেছিলেন প্রেমিক। বান্ধবীকে বিশেষ চমক দিতে খানিকটা দুঃসাহসী হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু প্রেমিকার বাড়ির ছাদে উঠে গোপনে দেখা করতে গিয়ে বিপদে পড়েন তিনি।

প্রেমিকার মা টের পেয়ে যান এই গোপন সাক্ষাতের কথা। এরপর তিনি ছাদে এসে তল্লাশি শুরু করেন। এতে হাতেনাতে ধরা পড়ে যান ওই যুবক। এরপর পা থেকে জুতা খুলে মারতে থাকেন মেয়ের প্রেমিককে।

ইতোমধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারও ঘটনার ভিডিওটি শেয়ার করেছে। ভিডিওর শুরুতে দেখা যায়- এক তরুণী বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার চেহারায় উৎকন্ঠা। তার মা সন্দেহজনকভাবে চারপাশে কাউকে খুঁজছেন । কিছুক্ষণ পর, তরুণীর মা ছাদে লুকিয়ে থাকা এক যুবককে দেখতে পান এবং দ্বিধা না করে তিনি পায়ের জুতা খুলে মারতে শুরু করেন।

এক পর্যায়ে ওই যুবক প্রেমিকার মারের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান। কিন্তু মায়ের হাত থেকে রেহাই পাননি মেয়ে। প্রেমিক পালিয়ে যাওয়ার পর, মা মেয়ের উপর চড়াও হন।

ভিডিওটি অন্য বাড়ির বারান্দা থেকে এক প্রতিবেশী গোপনে ধারণ করেন। ১৪ ফেব্রুয়ারি পোস্ট করার পর তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X