কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১০:৩৮ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ১৬ জুলাই ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৬১ - স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়। ১৯০৫ - খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়। ১৯৩২ - ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত। ১৯৬৫ - ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়। ১৯৬৮ - মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে। ১৯৬৯ - মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে। ১৯৭৯ - হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন। ১৯৮১ - ডা. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯০ - ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত। ১৯৯৭ - মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত। ২০০৭ - সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেফতার হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্ম

১৮৬০ - অটো ইয়েসপার্সেন, একজন ডেনিশ ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ। ১৮৭২ - প্রথমবার দক্ষিণ মেরুতে পৌঁছানো নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডসেন। ১৮৮৮ - নোবেলজয়ী (১৯৫৩) ডাচ পদার্থবিদ ফিৎস জার্নিক। ১৯৭৩ - দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার শন পোলক। ১৯৮৯ - শায়লা শারমিন, বাংলাদেশি প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু

১৭৪৭ - ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসি। ১৮৬৮ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ। ১৯৮৫ - নোবেলজয়ী (১৯৭২) জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল। ১৯৮৫ - চিত্রকর, কবি ও চিত্র সংগ্রাহক শুভো ঠাকুর। ২০০০ - সাংবাদিক শামছুর রহমান। ২০১৩- কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১০

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১২

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

১৩

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

১৪

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

১৫

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

১৬

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১৭

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১৮

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

১৯

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

২০
X