কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৭:০২ এএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৭:১৩ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ১৫ মে ২০২৪। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১০০৪ - দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত। ১৬২৫ - অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়। ১৭৭৬ - প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিল। ১৮১৮ - বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। ১৯৫১ - দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ। ১৯৫৪ - আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০। ১৯৬০ - কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল। ১৯৮৮ - আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু।

জন্ম ১৩৯৭ - রাজা সেজোং, কোরিয়ার রাজা। ১৫৬৭ - ক্লাউদিও মোন্তেভের্দি, ইতালীয় গীতিকার। ১৬০৮ - রেনে গোপিল, ফরাসি ক্যাথলিক ধর্মপ্রচারক। ১৭২০ - ম্যাক্সিমিলিয়ান হেল, স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী। ১৭৭৩ - ক্লেমেন্স ভন মেটরনিখ, জার্মান-অস্ট্রিয়ান রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক এবং তার যুগের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক। ১৭৮৬ - জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক। ১৮১৭ - দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতের ধর্মীয় সংস্কারক; রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। ১৮৪৮ - ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী। ১৮৫৬ - এল ফ্রাঙ্ক বাম, মার্কিন লেখক। ১৮৫৭ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিজ্ঞানী। ১৮৫৯ - পিয়েরে কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী। ১৮৬২ - আর্থার শ্নিজলার, অস্ট্রীয় নাট্যকার। ১৮৯০ - ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক। ১৮৯১ - মিখাইল বুলগাকভ, রুশ লেখক। ১৮৯২ - জিমি ওয়াইল্ড, মুষ্টিযোদ্ধা । ১৮৯৫ - প্রেসকট বুশ, মার্কিন সিনেটর এবং জর্জ ডব্লিউ বুশের পিতামহ। ১৮৯৫ - উইলিয়াম ডি বায়রন, মার্কিন কংগ্রেসম্যান। ১৮৯৮ - আর্লেট্টি ফরাসি মডেল এবং অভিনয়শিল্পী। ১৮৯৯ - জিন ইটিন্নি ভ্যালুই, ফরাসি জেনারেল। ১৯০২ - রিচার্ড ডি ডেলেই, শিকাগোর মেয়র। ১৯০৩ - মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ। ১৯০৫ - ভারতীয় বাঙালি লেখক ও সাহিত্যিক শ্যামলকৃষ্ণ ঘোষ। জোসেফ কটেন, মার্কিন অভিনেতা। ১৯০৭ - সুখদেব থাপার, ভারতীয় মুক্তিযোদ্ধা। ১৯০৯ - জেমস মেসন, ইংরেজ অভিনেতা। ১৯১৫ - পল স্যামুয়েলসন, বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ ও আধুনিক অর্থনীতির জনক। ১৯১৫ - চারু মজুমদার, ভারতীয় বিপ্লবীনেতা। ১৯৩২ - প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেন । ১৯৩৫ - টেড ডেক্সটার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। ১৯৬৭ - মাধুরী দীক্ষিত, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৮১ - প্যাট্রিস এভরা, ফরাসি-সেনেগালীয় আন্তর্জাতিক ফুটবলার।

মৃত্যু ১১৫৭ - রুশ যুবরাজ ইউরি ডলগোরুক। ১৮৮৬ - মার্কিন নারী কবি এমিলি ডিকিনসন। ১৮৯৪ - ভূদেব মুখোপাধ্যায়, একজন বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ। ১৯৩৬ - স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়,ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি। ১৯৯৪ - সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আবদুল আহাদ। ২০২৩ - বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)।

ছুটি ও অন্যান্য আন্তর্জাতিক পরিবার দিবস।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১০

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১১

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১২

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৩

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৫

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৬

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৭

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৮

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৯

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

২০
X