কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০১:৩৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আজ আম খাওয়ার দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় উপমহাদেশে এসে আম খেয়ে এর মিষ্টি স্বাদে মুগ্ধ হয়েছিলেন বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট। পরে গ্রিসে ফিরে যাওয়ার সময় সঙ্গে করে প্রচুর আম নিয়ে যান তিনি। চীনা পর্যটক হিউয়েন সাং বাংলাদেশ ভ্রমণে এসে আম খেয়ে মুগ্ধ হন। এমনকি ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়াও আমে মুগ্ধ হয়েছিলেন। কালের বিবর্তনে এখন নানা জাতের আম চাষ হয় বিশ্বজুড়ে। বাংলাদেশেও কয়েক শ’ জাতের আমচাষ হয়।

আম এখন সারাবছর পাওয়া গেলেও এটি মূলত গ্রীষ্মকালীন ফল। ভারতীয় উপমহাদেশে আমের মতো জনপ্রিয় ফল সম্ভবত দ্বিতীয়টি আর নেই। অনেকেই জানেন না এই আমকে উৎসর্গ করে একটি দিবসও আছে। আর আজ সেই দিন, মানে আজ ২২ জুলাই আম দিবস।

আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা তর্ক-বিতর্ক। বৈজ্ঞানিক ‘ম্যাঙ্গিফেরা ইন্ডিকা’ নামের এ ফল ভারতীয় অঞ্চলের কোথায় প্রথম দেখা গেছে, তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এ জনপদেই যে আমের আদিবাস- এ সম্পর্কে আম বিজ্ঞানীরা একমত।

জানা যায়, ভারতীয় উপমহাদেশের পর ১৩৩১ খ্রিস্টাব্দ থেকে আফ্রিকায় আম চাষ শুরু হয়। এরপর ১৬ শতাব্দীতে পারস্য উপসাগরে, ১৬৯০ সালে ইংল্যান্ডের কাচের ঘরে, ১৭ শতাব্দীতে ইয়েমেনে, ঊনবিংশ শতাব্দীতে ক্যানারি দ্বীপপুঞ্জে, ১৮৬৫ খ্রিস্টাব্দে ইতালিতে আম চাষের খবর জানা যায়। ১৮৬৫ খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আঁটি থেকে গাছ হয়। এভাবেই আম ফলটি বিশ্ববাসীর দোরগোড়ায় পৌঁছে যায়।

ইতিহাস থেকে জানা যায়, মোগল সম্রাট আকবর ভারতের শাহবাগের দাঁড়ভাঙায় এক লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আম বাগান সৃষ্টি করেন। আমের আছে বাহারি নাম বর্ণ, গন্ধ ও স্বাদ। শুধু চাঁপাইনবাবগঞ্জেই পাওয়া যায় প্রায় ৩০০ জাতের আম। তবে অনেকগুলো এখন বিলুপ্তপ্রায়।

বিশ্বে বছরে প্রায় ২০ মিলিয়ন টন আম উৎপাদিত হয়। আম প্রতিদিনের দরকারি ভিটামিন ‘সি’ শতভাগ সরবরাহ করে। এছাড়াও পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন 'এ'।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, আমে প্রতি ১০০ গ্রাম পাকা ফলে (আহারোপযোগী) আমিষ ১ গ্রাম, শর্করা ২০ গ্রাম, চর্বি ০ দশমিক ৭ গ্রাম, খনিজ পদার্থ ০ দশমিক ৪ গ্রাম, ক্যালসিয়াম ১৬ মিলিগ্রাম, লৌহ ১ দশমিক ৩ মিলিগ্রাম, ক্যারোটিন ৮৩০০ মাইক্রোগ্রাম, ভিটামিন-'বি১' ০ দশমিক ১০ মিলিগ্রাম, ভিটামিন-'বি২' ০ দশমিক ০৭ মিলিগ্রাম, ভিটামিন-'সি' ৪১ মিলিগ্রাম এবং খাদ্যশক্তি রয়েছে ৯০ কিলোক্যালরি।

আমের তৈরি জুস, মোরব্বা, জেলি, স্কোয়াশ খেতে খুবই সুস্বাদু। এছাড়া চাটনি, আচার, টফি, বরফি, আমসত্ত্ব, আমসি, আমচুর, কেচাপ এগুলো বেশ লোভনীয় খাবার।

আজ কীভাবে আম দিবস পালন করবেন? সহজ উত্তর হলো- এক ডালি আম কিনুন, আমের বিভিন্ন রেসিপি চেষ্টা করুন। কিংবা আম দিবসে পাকা আম কেটে খেতে পারেন। কিন্তু শুধু একা কেন খাবেন? বন্ধুদের দাওয়াত দিয়ে ডেকে আনুন। তারপর একসঙ্গে আম পার্টি করুন। তাতে বন্ধুদের সঙ্গে সময়টাও বেশ আনন্দে কাটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X