কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন তা পেছানোর ষড়যন্ত্র করছে : আবু হানিফ

কিশোরগঞ্জ-১ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ-১ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য নির্বাচন জরুরি। কারণ গণতান্ত্রিক সরকার আসলে অনেক কিছুই নিয়ন্ত্রণে আসবে। জরুরি কোনো পরিস্থিতি তৈরি না হলে আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই। একটা বিষয় আমরা খেয়াল করেছি, যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

রোববার (৭ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ মনোনীত কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের প্রার্থী আবু হানিফ শহরের আখড়া বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলে।

এ সময় তিনি আরও বলেন, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ পরিবর্তন চায়, তারা আগামীতে তরুণদের সংসদে দেখতে চায়। মানুষ মনে করে স্বাধীনতার ৫৪ বছরে প্রবীণ রাজনীতিবিদরা অনেক জায়গায় ব্যর্থ, সেখানে তরুণদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। আগামীতে মানুষ তরুণদের সংসদে পাঠাবে। বিগত সময় যারাই সংসদে গেছে, নিজেরা দুর্নীতি-লুটপাট করেছে। গণঅভ্যুত্থানের পরও গণঅধিকার পরিষদের নামে কোনো চাঁদাবাজি, দখলদারির অভিযোগ নাই। আমরা আশা করি, সুষ্ঠু ভোট হলে জনগণ নতুনদের বেছে নেবে।

আবু হানিফ বলেন, আওয়ামী লীগের ১৫ বছর যে লুটপাট, চাঁদাবাজি, দখলদারি করেছিল, তারা পালিয়ে গেলেও এই সিস্টেমের পরিবর্তন হয়নি। এখন অন্য দল চাঁদাবাজি, দখলদারি করছে। মানুষ তাদের ওপর বিরক্ত। একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পতন চাচ্ছে জনগণ। জনগণ চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে আগামীতে ভোট দেবে।

জোটের বিষয়ে গণঅধিকার পরিষদের অবস্থান অনেক দলের সঙ্গে আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয়নি। আমরা আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X