কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি কমার পূর্বাভাস, বাড়তে পারে গরম

পুরোনো ছবি
পুরোনো ছবি

সারা দেশে চলমান বৃষ্টিপাত আগামী ৬ জুলাইয়ের পর থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের পর সারা দেশে গরমের তীব্রতা বাড়তে পারে বলেও জানায় সংস্থাটি।

বুধবার (৩ জুলাই) আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম মল্লিক বলেন, জুলাই মাসে স্বাভাবিকভাবে বৃষ্টি বেশি হয়। তবে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও জলীয় বাষ্পের কারণে গরমের অনুভূতি বাড়তে পারে।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারি ও অতিভারি বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে লঘুচাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৫ ও ৬ তারিখ রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম, বরিশাল, খুলনা অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে ১২৭ মিলিমিটার। এই সময়ে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ভোলায়, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সবচেয়ে কম তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X