কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

শাহ্ মখদুম বিমানবন্দর উন্নয়ন প্রকল্প ২০২৫ সালে শেষ হবে : বিমানমন্ত্রী

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে চলমান উন্নয়ন প্রকল্প ২০২৫ সালের জুন মাসের দিকে শেষ হবে।

শনিবার (৬ জুন) বিকেলে রাজশাহীতে সরেজমিনে বিমানবন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই বিমানবন্দরে যাতে ওয়াইড বডি উড়োজাহাজ উঠানামা করতে পারে সেজন্য এর রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি বৃদ্ধি করার কাজ চলমান। আশা করছি এই প্রকল্প ২০২৫ সালের জুন মাস নাগাদ সমাপ্ত হবে।

তিনি আরও বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য আরও তিন হাজার ফিট বৃদ্ধির একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। তবে এর সঙ্গে জমি অধিগ্রহণসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয় জড়িত রয়েছে। ফলে বিষয়টি পর্যালোচনার দাবি রাখে। সম্ভাব্যতা যাচাই এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফারুক খান বলেন, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা সুখকর করার জন্য এই বিমানবন্দরে অচিরেই একটি নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ শুরু হবে। নতুন টার্মিনাল ভবন নির্মাণ শেষে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন। ভবিষ্যতে যাত্রী ও কার্গো সংখ্যা বৃদ্ধি এবং বিদেশি এয়ারলাইন্সের এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার আগ্রহ সাপেক্ষে একে আন্তর্জাতিক মানে উন্নয়নের চিন্তাভাবনা করা হবে।

উল্লেখ্য, রাজশাহী থেকে ফেরার পথে মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ভবনে যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি শাহজালাল বিমানবন্দরে যাত্রী সুবিধা আরও উন্নত করার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X