কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে যাত্রীসেবায় বিআরটিসির সাটল বাস সার্ভিস চালু 

বিমানবন্দরে যাত্রীসেবায় বিআরটিসির সাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
বিমানবন্দরে যাত্রীসেবায় বিআরটিসির সাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

বিমানবন্দরে যাত্রীসেবায় সাটল বাস সার্ভিস চালু করল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। বুধবার (২৬ জুন) এই বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিআরটিসি এখন লাভে আছে। আগামীতে এই যাত্রা আরও ভালো হবে। বিমানবন্দরের শাটল বাসের মাধ্যমে যাত্রীদের যাত্রা আরও সহজ হবে।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে দুটি বিশেষ শাটল বাস প্রস্তুত করা হয়েছে।

প্রতিদিন অসংখ্য যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশে যাতায়াত করেন। এদের মধ্যে অনেকেরই সামর্থ্য থাকে না প্রাইভেটকার ভাড়া করে বিমানবন্দরের টার্মিনাল পর্যন্ত যেতে বা সেখান থেকে আসতে। ফলে লাগেজ নিয়ে তাদের পড়তে হয় নানা ভোগান্তিতে। এসব যাত্রীর কথা মাথায় রেখে নতুন বাসসেবা চালু করেছে বিআরটিসি। এ জন্য বিশেষ ডিজাইনে বাসও তৈরি করেছে সংস্থাটি।

সকাল থেকেই দেখা যায়, বিআরটিসির দুটি লাল-সবুজ এসি বাস বিমানবন্দরের টার্মিনাল-১ এর সামনে গাঁদাফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। বাসগুলোর দু’পাশে বাধা রয়েছে লাল-সবুজ কাপড় ও বেলুন। বাসের ভেতরে ঢুকতেই হাতের বাম দিকে চোখে পড়বে লাগেজ রাখার সারি। এগুলো তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে। আর ডান দিকে তাকালে চোখে পড়বে ইউ আকৃতির সোফা। যেখানে অনায়াসে ৩০ থেকে ৩২ জন যাত্রী বসতে পারবেন।

বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হয়ে প্রধান সড়ক বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে পথের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। এই পথে যন্ত্র চালিত যানবাহন ছাড়া চলে না কোনো বাহন। ফলে টার্মিনালের যাত্রীদের অনেকটা চাপে রাখে একটি চক্র। তাদের হাত থেকে সাধারণ যাত্রীদের রক্ষা করতেই এই ব্যবস্থা নিয়েছে সরকার। বিআরটিসির এই বাসে জনপ্রতি ২০ টাকা দিয়ে সেবা নিতে পারবেন যাত্রীরা। অতিরিক্ত লাগেজসহ ভাড়া পড়বে জনপ্রতি ৫০ টাকা।

আপাতত দুটি বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাস স্টেশন পর্যন্ত চলাচল করবে। বিমানবন্দর টার্মিনাল-২ থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর গোলচত্বর থেকে উত্তরা জসীমউদ্দীন রোডে যাবে। এরপর বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে বিমানবন্দর টার্মিনাল-২ পর্যন্ত যাতায়াত করবে।

বিআরটিসি জানিয়েছে, দুটি বাস দিয়ে এই সার্ভিস চালু হলেও পরবর্তী সময়ে বাড়ানো হবে। প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশি ও বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি বিমানবন্দরে এই শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াই ফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠা-নামার বিশেষ ব্যবস্থা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X