কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন ইইউ 

ইইউ’র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর
ইইউ’র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর

বাংলাদেশের মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বৈঠক শেষে ইমন গিলমোর বলেছেন, বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে আমরা বেশকিছু পরামর্শ দিয়েছি। তারা সরকারি পর্যায়ে কথা বলবে।

আরও পড়ুন: বাংলাদেশ বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমন গিলমোর বলেন, ‘বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, সুশীল সমাজ সংগঠনের জন্য পরিবেশ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের কিছু উদ্বেগ রয়েছে। আজ ও কাল এসব বিষয় নিয়ে বাংলাদেশের মন্ত্রী ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। এরপর সার্বিক পরিস্থিতি সম্পর্কে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের জন্য প্রতিবেদন তৈরি করব।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এসব বিষয় নিয়েই মানবাধিকার কমিশন কাজ করছে। এসব ঘটনা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। বিদেশিদের কাছে ভাবমূর্তি নষ্ট করে।

সোমবার (২৪ জুলাই) ঢাকায় এসেছেন ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। সফরে মানবাধিকার বিষয়ে মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করার কথা রয়েছে।

উল্লেখ্য, ইইউর বি‌শেষ প্রতিনিধি গিলমোর ২০১৯ সালের জুনেও বাংলাদেশে এসেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X