কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

১০ টাকার কাজে ৫ টাকা ঘুষ দেওয়া চলবে না : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী আব্দুস সালাম। ছবি : কালবেলা
পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী আব্দুস সালাম। ছবি : কালবেলা

প্রকল্পে ঘুষদানকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, ১০ টাকার প্রকল্পের কাজে ৩ টাকা ৫ টাকা ঘুষ দিয়ে, বাকি ৫ টাকা দিয়ে কাজ করা চলবে না। এটা আপনাদের চোখে ধরা পড়তে হবে।

বুধবার (১০ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম এসব কথা বলেন।

আইএমইডি আবুল কাশেম মো. মহিউদ্দিন– বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. শোহেলের রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, কথায় কথা প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো চলবে না। এটা ভালোভাবে মনিটরিং করতে হবে। কোনো প্রকল্পের মেয়াদ ও সময় বৃদ্ধির জন্য যখন আমার কাছে আসে তখন আমি এগুলো সংশোধনের আগে আইএমইডির প্রতিবেদন দেখে ব্যবস্থা নিয়ে থাকে। কোনোভাবেই কথায় কথায় সময় ও টাকা বাড়ানো চলবে না।

দেখেশুনে প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেখেশুনে প্রকল্প নিতে হবে। সেজন্য আমরা কাজ করছি। আমি সব সময় আইএমইডির প্রতিবেদন দেখি। অনেকে পিডি একাধিক প্রকল্পের পরিচালক, ফিজিবিলিটিও স্টাডিও ঠিকমতো হয় না। ৩ বছরের প্রকল্প ১১ বছর লাগে, এটা চলবে না।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণের কাজ আগে করতে হবে। প্রকল্প ধরে বসে থাকলে চলবে না। দ্রুত কাজ করতে হবে। আইএমইডি রিপোর্ট ঠিক না হলে হবে না। আপনারা ঠিকমতো কাজ করবেন। প্রকল্প ঠিক সময়ে, কোয়ালিটিভাবে বাস্তবায়ন করে জনগণকে সুবিধা দিতে হবে। তবে প্রকল্প শেষ করা বিরাট বিষয়। কিছু কিছু বিষয় আমাদের হাত নেই, জমি অধিগ্রহণ, ডলার পরিস্থিতি অনেক সময় প্রকল্প সংশোধন হচ্ছে।

বিপিপিএ-আএইমইডি পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, আজকে এখানে এসেছি আপনাদের কাজ-কর্ম দেখতে। আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। আমি একটা বিশাল মন্ত্রণালয়ে এসেছি। কাজের ধারা বুঝতে ৫ থেকে ৬ মাস লেগেছে। এখন কাজ সমন্ধে কিছু বুঝতে পারছি। আজকে মূলত কথা শুনতে এসেছি। প্রকল্পের সব কিছু জানতে হবে। আপনাদের মূল্যায়নে সব কিছু নির্ভর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X