লৌহজং (মুন্সীগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

একটি পক্ষ দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : আজাদ 

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা
পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিগত সময়ে একটি দল ধর্মীয় বিবেদ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা হাসিল করত। ৫ আগস্টের পর ধর্মীয় কোনো বিভেদ সৃষ্টি হয়নি, তবে একটি পক্ষ এখনো দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা খিদিরপারা ইউনিয়নের পিংরাইল পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা করেন।

আব্দুস সালাম আজাদ বলেন, আমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এ বিভেদ থাকবে না। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে। দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্ম যার যার, বাংলাদেশ সবার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহমেদ, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান হাওলাদার লাভল, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলুসহ বিএনপির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X