ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৪:২৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার ডেপুটি রাষ্ট্রদূতের গাড়ি আটকে দিল আন্দোলনকারীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে ঘোষিত সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি চলছে। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার ডেপুটি রাষ্ট্রদূতের গাড়ি আটকে দিয়েছেন আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, কোরিয়ান পতাকাবাহী গাড়িটি দুজন ডেপুটি রাষ্ট্রদূত নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। অন্যান্য গাড়ির মতো তখন এই গাড়িটিকেও আটকে দেন শিক্ষার্থীরা। ফলে, প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পর গাড়ি থেকে নেমে সচিবালয়ের দিকে যান তারা।

ঢাবির এক শিক্ষার্থী বলেন, আমাদের কর্মসূচির আওতামুক্ত জরুরি সেবা ছাড়া সব গাড়ি আটকে দেওয়া হয়েছে। কোরিয়ার রাষ্ট্রদূতের গাড়ি প্রায় ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করেছে। কয়েকবার অনুরোধও করেছে ছাড়ার জন্য। কিন্তু আমরা বলেছি, সবার সমান অধিকার। উনাকে ছাড়লে আরও অনেকেই যেতে চাইবে। পরে দুজন গাড়ি থেকে নেমে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১০

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১২

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৩

আবারও দেশে ভূমিকম্প

১৪

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৫

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৬

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৭

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৮

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

২০
X