ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০২:০৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির রোকেয়া হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে হলছাড়া

রোকেয়া হল। ছবি : সংগৃহীত
রোকেয়া হল। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলকে সব ধরনের রাজনীতিমুক্ত হল হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই হল থেকে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থী কর্তৃক পিটিয়ে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

হল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে। ১০টায় প্রবেশের শেষ সময় থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে, শিক্ষার্থীরা মারমুখী হয়ে গেলে হাউস টিউটররা তাদের প্রটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন। পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে কক্ষ থেকে বের করে দেন।

বের করে দেওয়া দশ ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে ছিলেন- হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি প্রমুখ।

এদিকে, নেত্রীদের হল থেকে বের করে দিয়ে প্রাধ্যক্ষের কাছ থেকে একটি লিখিত নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে বলা হয়, আমরা রোকেয়া হলের মেয়েরা এই মর্মে লিখিত নিচ্ছি যে, আজ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে সব ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জাসদ, শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো। কোন ধরনের পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না। কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হলে হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সঙ্গে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি ওইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে হল প্রশাসন ও হল প্রভোস্টকে এর দায় নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হলো।

এই বিষয়ে হলটির এক শিক্ষার্থী বলেন, রোকেয়া হল এখন শিক্ষার্থীদের দখলে। ছাত্রলীগের মেয়েদের বের করে দেওয়া হয়েছে। ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইনকে পিটিয়ে, চুল টেনে, মরিচের গুঁড়া চোখে দিয়ে ধাওয়া করেছে শিক্ষার্থীরা। হলের কর্মচারী দাদুরা তাকে প্রভোস্ট বাংলোর গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে তালা মেরে দেয়। পরে শিক্ষার্থীরা সেই গেটও ভাঙার চেষ্টা করে।

ঘটনার শুরুর দিকে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের হলের শিক্ষার্থীদের মূলত ১০টার পরে হলে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু ম্যাডামরা ২০ থেকে ৩০ জন ছাত্রলীগকে প্রটোকল দিয়ে ১০টার পর ঢুকিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা সবাই এ বিষয়টাকে অন্যভাবে নিয়েছে। ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে। এজন্য শিক্ষার্থীরা এদের হল থেকে বের করতে চাচ্ছে এবং স্লোগান দিচ্ছে।

ক্ষুব্ধ এক শিক্ষার্থীকে একটি অডিও বার্তায় বলতে শোনা যায়, ছাত্রলীগ অনিয়ম করে হলে ঢুকবে এবং ম্যামরা তাদের সহযোগিতা করবে, এটা আমরা হতে দেব না। আমাদের ভাইদের যারা রক্তাক্ত করে, আমাদের বোনদের গায়ে যারা হাত তোলে, তারা আমাদের ওপরের তলায় ঘুমাবে সেটা আমরা কখনোই মেনে নিতে রাজি না। আমরা ওদের হল থেকে বিতাড়িত করেই ছাড়ব।

হলটির এক আন্দোলনকারী শিক্ষার্থী বার্তা পাঠিয়ে লেখেন, হলে ম্যামরা প্রটোকল দিয়ে ছাত্রলীগের মেয়েদের হলে ঢুকিয়েছে। সাধারণ মেয়েরা বলছে ওদের বের করতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীনকে কল দিয়ে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১০

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১১

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৩

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৪

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৫

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৬

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৯

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

২০
X