জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ভূমিকম্প আতঙ্ক

ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ক্লাস-পরীক্ষা রোববার (২৩ নভেম্বর) বন্ধ থাকবে। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ও (ঢাবি) ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়লে জবি প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়াতে শিক্ষার্থীসহ সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে আমরা ক্লাস পরীক্ষা আগামীকাল রোববার বন্ধ রাখছি। এটা শুধু কালকের (রোববার) জন্য।

তিনি বলেন, রোববার সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও জকসুর (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন) কার্যক্রম চলবে। সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে নোটিশ যাবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সকল কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই চলবে।

স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১০

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১২

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৩

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৬

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৭

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৮

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৯

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

২০
X