বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কোটা সহিংসতায় ঢামেকে চিকিৎসা নিয়েছেন যারা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি

কোটা আন্দোলনকারীদের সঙ্গে দিনভর পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন স্থানে আহত হয়ে সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী ও পথচারীসহ অন্তত ৫০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অন্তত ৫০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে ভর্তি রাখা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে তারা চিকিৎসা নেন। তাদের মধ্যে শনিরআখড়ায় গুলিবিদ্ধ ছয়জন রয়েছেন। পুলিশের শটগানের গুলিতে আহত হন তারা।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

শনিরআখড়া থেকে গুলিবিদ্ধরা হলেন সোহাগ (২৭), ফয়সাল (২৮), মাহিম আহামেদ পিয়াস (১৫), মনিরুল (২০), শিশু রহিদ (২) এবং কাঁচামাল ব্যাবসায়ী বাবা বাবলু ওরফে বাবু মিয়া (৪০)।

এর আগে, সকাল থেকে আহত হয়ে চিকিৎসা নেওয়াদের মধ্যে ব্শে কয়েকজন সাংবাদিক রয়েছেন। তারা হলেন সাংবাদিক, তারেক (২৫), হাবিব (৩০), জীবন (২৫), সোলাইমান (২৬), ভাস্কর ভাদুরী (৩৮), জনি রায়হান (৩৩), আকরাম, রতন (৪০) এবং হুমায়ুন (৩৫)।

এ ছাড়া আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। এসআই ইব্রাহিম (৩২) নামের ওই পুলিশ সদস্য আজিমপুর এলাকায় রিকশায় থাকা অবস্থায় ইটের আঘাতে আহত হন।

এ ছাড়া আরও যারা আহত হয়েছেন তারা হলেন কাউছার (২০), অলিউল্লাহ (২৭), নাঈম (২৪), সাইদুল (২৬), ইকবাল (৫০), সোহাগ (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০), বিজয় (২৪), রিপন (৩৯), দীল আফরোজ (৩০), আব্দুল হাদি (২১), মো. মাসুদ (২১), শিক্ষার্থী তানজিল (২৭), অজানা (৩২), জাকির(২২), জহিরুল (২৬), আসাদুজ্জামান (২৩), মেহেদী হাসান (২৫), জাওয়াদ (২০), মাসুদ (২৪), আব্দুল হান্নান (২৪), আফসানা জুই (২৩), তানজিলা (২২), সিহাব উদ্দিন(৩০), আসিফ (২২), তাহমিদ (২৫), ভৌমিক (২৯) শাকিব (২০) এবং আরিফুল (৪২)।

আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা হলেন পথচারী কাওসার (২০), শিক্ষার্থী অলিউল্লাহ (২৭), আশরাফ আলম (৩২), তানজিল (২৭) এবং গুলিবিদ্ধ ফয়সাল (২৮)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X