কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢামেক চত্বরে পড়ে ছিল অজ্ঞাত দুই লাশ 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টারের পেছন থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুরের দিকে তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ৬ জন ভবঘুরে লোক দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। তাদের নাম পরিচয় কেউ জানে না। তাদের হাত-পা পচন ধরে গিয়েছে। তাদের মধ্য থেকেই দুইজনের লাশ আজ উদ্ধার করেছে পুলিশ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলীর সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি পুলিশকে খবর দেওয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১০

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১২

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৪

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৫

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৬

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৭

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৮

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৯

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

২০
X