বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : কালবেলা
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : কালবেলা

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হয়।

এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত চীন সফরের ওপর আলোকপাত করেন। তিনি চীনের সঙ্গে কম্প্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশন ক্ষেত্রে বাংলাদেশের ফোকাল পয়েন্ট নির্ধারণ, ২০২৫ সালে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন, কম্প্রিহেনসিভ স্ট্র‍্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেওয়াসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রাষ্ট্রদূতের মাধ্যমে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ এবং চট্টগ্রামে আরেকটি রোড-টানেল তৈরিতে চীনকে আহ্বান জানান।

আলোচনার একপর্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয় উত্থাপন করলে চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, কম্প্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশনের আওতায় চীন শিগগিরই দুই বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ছাড় করার লক্ষ্যে কাজ করছে।

বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং চীন বিশ্বাস করে, এ দেশের জনগণ ও সরকার শান্তি প্রতিষ্ঠা এবং রক্ষায় পূর্ণভাবে সক্ষম।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X