কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক ড. মোঃ হারুণ-উর-রশিদ আসকারী

মো. হারুন-উর-রশীদ আসকারী। ছবি : সংগৃহীত
মো. হারুন-উর-রশীদ আসকারী। ছবি : সংগৃহীত

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুণ-উর-রশিদ আসকারী।

আজ বুধবার (২৪ জুলাই) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি কবি মুহম্মদ নুরুল হুদার স্থলাভিষিক্ত হন। এদিন দুপুরে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে হারুন-উর-রশিদ আসকারীকে সংবর্ধনা দিয়ে স্বাগত জানান বাংলা একাডেমির সচিব মোহাঃ নায়েব আলীসহ পরিচালক, উপপরিচালকবৃন্দ ।

অধ্যাপক ড. মোঃ হারুণ-উর-রশিদ আসকারী সবার উদ্দেশ্যে বলেন, দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু বাংলা একাডেমি রয়েছে একটি। এই জাতীয় বৃদ্ধি বৃত্তিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মর্যাদা সমুন্নত রাখতে আমি আমার সর্বোচ্চ প্রয়াস চালাবো। সবার সহযোগিতা ও সমর্থন পেলে এই প্রতিষ্ঠানকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

মো. হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তার প্রবন্ধ ও বেশ কয়েকটি বই আছে। গত বৃহস্পতিবার তার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

১০

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

১১

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১২

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১৩

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১৪

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১৬

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৭

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৮

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৯

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

২০
X