কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ছুটির দিনে ঢাকার বাতাসের খবর কী?

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজধানী ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা। যার ফলে শহরটি আজ জনস্বাস্থ্যের জন্য ভালো হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এর তথ্যমতে এমনটাই বলা যায়।

শুক্রবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে একিউআই স্কোর ৪৪ নিয়ে ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য ভালো হিসেবে বিবেচিত হচ্ছে। দূষিত শহরের তালিকায় আজ ঢাকার স্থান ৭৩। বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর, ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিলের সাও পাওলো, ১৫১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, ১৩১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার আরেক শহর মেদান এবং ১২৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চীনের চেংদু শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে দিনের পর দিন ঢাকায় বায়ু দূষণ বেড়েই চলেছে। এর তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, বিশ্বে বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X