কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১১:২২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলে চালু হবে মোবাইল ইন্টারনেট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনো বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। কবে নাগাদ এই সেবা চালু হবে তা নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে মোবাইল ইন্টারনেট চালু নিয়ে জানা গেল নতুন তথ্য।

আজ রোববার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট ফোরজি চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি কার্যালয়ে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানান ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে বিটিআরসির একটি বিশ্বস্ত সূত্র কালবেলাকে জানিয়েছিল, গত ১৮ জুলাই থেকে বন্ধ থাকা ফোরজি মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আজ রোববার। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম যথারীতি বন্ধ থাকবে। প্ল্যাটফর্মগুলোকে দেওয়া চিঠির জবাব এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বিঘ্নের ঘটনায় সরকার ইন্টারনেট বন্ধ করেনি বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সীমিত করা হয়। এর পরদিন মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান পলক। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সে সময় তিনি উল্লেখ করেছিলেন। একই দিন সন্ধ্যায় সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেটও। ফলে দেশজুড়ে সব ধরনের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। পাশাপাশি দাবি ওঠে মোবাইল ইন্টারনেট সংযোগও চালু করার। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী পলক জানিয়েছিলেন যে, মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১০

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১১

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১২

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৩

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৪

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৫

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৬

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৭

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৮

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৯

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

২০
X