কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এনআইডির সংশোধনী নিয়ে সুখবর

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে অবিতরণকৃত স্মার্টকার্ড নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত দেন ইসি সচিব শফিউল আজিম। এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠিও দিয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে।

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ষষ্ঠ উপজেলা নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে পড়ে থাকা স্মার্টকার্ডগুলো বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অবিতরণকৃত স্মার্ট কার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে। সেবাপ্রার্থীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। সেবাকে সহজীকরণের উদ্যোগ নিতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। একইসঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়মের তদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের কারণে এনআইডি সংক্রান্ত সেবা অনেকটা সীমিত করা হয়েছিল। সে সময় এনআইডি সংশোধনসহ বিভিন্ন আবেদন নিষ্পত্তি সীমিত পরিসরে চলে। তবে এনআইডি বিতরণ বিশেষ করে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি বন্ধ ছিল। তাই সে উদ্যোগটি আবার নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X