ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিভাবকদের অবস্থান পুলিশি বাধায় পণ্ড

ঢাকা মেডিকেলের সামনে ‘অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন?’ শীর্ষক অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ছবি : কালবেলা
ঢাকা মেডিকেলের সামনে ‘অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন?’ শীর্ষক অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ছবি : কালবেলা

‘অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন?’ শীর্ষক অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এদিন সকাল ১০টায় ‘সন্তানের পাশে অভিভাবক’ প্ল্যাটফর্মের আয়োজনে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

পুলিশের বাধা প্রসঙ্গে কর্মসূচিতে অংশ নিতে আসা লেখক ও গবেষক রাখাল রাহা বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ১০ মিনিট দাঁড়িয়ে আহতদের দেখতে যাব বলে কথা ছিল। এটা বড় কোনো আয়োজন ছিল না। এই কর্মসূচিতে আমরা কোনো ব্যানার রাখিনি, মাইকও রাখা হয়নি। এখানে শুধু ১০টা মিনিট দাঁড়াতে চেয়েছিলাম আমাদের সন্তানদের জন্য, সেটাও সহ্য হলো না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে যেতে পারি না। আমরা মনে করি, রাষ্ট্র আমাদের সঙ্গে যে আচরণ করেছে তা শিক্ষার্থীদের হত্যার বৈধতাই প্রমাণ করেছে। আজকের এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করব।

তিনি বলেন, রাষ্ট্র কীভাবে আমার সন্তানকে এভাবে গুলি করে হত্যা করতে পারে অধিকার আদায়ের আন্দোলনের কারণে। দুনিয়াতে এমন কোনো রাষ্ট্র আছে যেখানে এভাবে তারা শিক্ষার্থীদের ওপরে গুলি চালাতে পারে? এভাবে দলীয় বাহিনীকে লেলিয়ে দিতে পারে? আহত হয়ে ঢাকা মেডিকেলে যখন চিকিৎসা নিচ্ছিল তখনও তাদের ওপর হামলা করা হয়েছিল, এমনকি তাদেরকে বের করেও দেওয়া হয়েছে।

পরে পুলিশের বাধায় কর্মসূচি পালনে দাড়াতে না পেরে অভিভাবকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দিকে গিয়ে সেখানে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যান।

কর্মসূচিতে অধিকারকর্মী সীমা দত্ত ও অ্যাডভোকেট মুসলিম বিন হাইসহ ২০-৩০ জন অভিভাবক, অধিকারকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X