কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শুল্কমুক্ত সুবিধায় যুক্ত হলে জাতিসংঘের আরেক প্রতিষ্ঠান

জাতিসংঘ। ছবি : সংগৃহীত
জাতিসংঘ। ছবি : সংগৃহীত

জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ও বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজের জন্য আমদানি করা পণ্যে শুল্কমুক্ত সুবিধা যায়। দেশে এই ধরনের এমন ৩৪ প্রতিষ্ঠান কাজ করছে। নতুন করে জাতিসংঘের আরেকটি প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত সুবিধা দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির নাম হলো ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস।

আজ বুধবার (৩১ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআরের শুল্ক বিভাগ। এ ধরনের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি, অফিস যন্ত্রপাতিসহ প্রায় সব ধরনের পণ্য ও সেবা আনা যায়।

শুল্ক বিভাগের কর্মকর্তারা বলছেন, ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন বাংলাদেশে এর কোনো কার্যক্রম ছিল না। ২০২২ সাল থেকে জাতিসংঘের এই সহযোগী প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে। এখন শুল্কমুক্ত সুবিধার আওতায় আনা হলো এই প্রতিষ্ঠানকে। জাতিসংঘের কনভেনশন অন দ্য প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস অব স্পেশালাইজড এজেন্সিসের আওতায় এ ধরনের শুল্ক সুবিধা দেওয়া হয়। এ তালিকায় আছে, ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনএইচসিআর, ইউএনপিএফ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X