কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মুগ্ধকে নিয়ে বিবৃতি দিল আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ফাইভার

নিহত মুগ্ধ ও ফাইভারের বিবৃতি। ছবি : সংগৃহীত
নিহত মুগ্ধ ও ফাইভারের বিবৃতি। ছবি : সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম আলোচিত মুখ হিসেবে পরিচিত পেয়েছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এই আন্দোলনকে ঘিরে সংঘর্ষে গেল ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মুগ্ধ ফ্রিল্যান্সিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় এবার মুখ খুলেছে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং সংস্থা ফাইভার। এ নিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়েছে ফাইভার। ওই পোস্টে মুগ্ধর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ফ্রিল্যান্সার হিসেবে দেশের বাইরে বেশ সুনাম কুড়িয়ে ছিলেন মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পড়াশোনা শেষ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে এমবিএ-তে ভর্তি হয়েছিলেন তিনি। চলমান কোটা সংস্কার আন্দোলনে তাকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করতে দেখা যায়।

ফাইভার তাদের বিবৃতিতে বলেছে,ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানতে পেরেছি আমাদের ফাইভার পরিবারের একজন সদস্যের মৃত্যু হয়েছে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ গেল সপ্তাহে বাবা-মা ও দুই ভাইকে রেখে পৃথিবী ত্যাগ করেছেন। মীর একজন মেধাবী মার্কেটার ছিলেন যিনি এসইও ও সোশ্যাল মিডিয়ায় নিজের দক্ষতা দেখিয়ে ফাইভারে সফল ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। সবকিছুকে ছাপিয়ে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ভ্রমণপিপাসু, প্রতিভাবান ফুটবলার, বাংলাদেশ স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী। মীরকে আমরা মিস করব। তার পরিবার ও বন্ধুদের জন্য প্রার্থনা করি।

সংঘর্ষের ঘটনায় যেদিন মুগ্ধের মৃত্যু হয়, তার ১৫ মিনিট আগে ধারণ করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা ছোটাছুটি করছেন। এর মধ্যেই হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ। শিক্ষার্থীদের কেউ কেউ তার কাছ থেকে পানি পান করছেন। এসময় ধোঁয়ার মধ্যে বেশ কয়েকবার মুগ্ধকে চোখ মুছতেও দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X