কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা দুঃখিত, আমরা লজ্জিত’

সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনাম খান। ছবি ভিডিও থেকে
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনাম খান। ছবি ভিডিও থেকে

সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনাম খান বলেছেন, যখন দেখি রাস্তা-ঘাটে নিরীহ শিশু, নিরীহ শিক্ষার্থীদের তাজা বুকের রক্তে রাজপথ রক্তক্ত হয়েছে। তখন নিজেকে অপরাধী মনে হয়। তার জন্যে আমরা দুঃখিত, তার জন্যে আমরা লজ্জিত। এই সংঘাত কি এড়িয়ে যাওয়া যেত? এটা অন্য ইস্যু। ওই ইস্যুতে আমি যেতে চাচ্ছি না।

দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে রোববার (৪ আগস্ট) রাজধানীর রাওয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে, আমি একজন প্রাক্তন সৈনিক হিসেবে বলতে চাই- আমি চাই না এমন একটা পরিস্থিতি আসুক যেখানে আমাদের সেনাবাহিনীকে জনসাধারণের বিরুদ্ধে না দাঁড় করানো হয়। আমি মনে করি, সেনাবাহিনী কোনো পলিটিক্যাল পাওয়ারে ব্যবহৃত হোক, এটা কোনোভাবেই যেন না হয়। আমরা চাই না জনগণ মনে করুক যারা সেনাবাহিনীতে আছে, তারা জনগণের প্রতিপক্ষ হোক।

তিনি আরও বলেন, আমি সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করি। তিনি বলেছেন, ‘আমরা জনগণের পাশে থাকতে চাই।’ যদি জনগণের পাশেই থাকতে হয়, তবে বন্দুকের নল জনগণের দিকে তাক করে না। জনগণের পাশে থেকে জনগণকে রক্ষা করাই সেনাবাহিনীর কাজ।

আনাম খান বলেন, বিভিন্ন দেশে জাতিসংঘের চিহ্নিত সরঞ্জাম নিয়ে সেনারা সিভিলিয়ানদের রক্ষা করছে, আর আমাদের দেশে হতাহতের ঘটনায় সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে। আমি আশাবাদী সেনাবাহিনী জনসাধারণের প্রতিপক্ষ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X