কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হবে : মাসুদ

আব্দুল হান্নান মাসুদ। পুরোনো ছবি
আব্দুল হান্নান মাসুদ। পুরোনো ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

সোমবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্ররা প্রথম থেকেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিল। কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার তাদের ওপর কঠিনভাবে দমনপীড়ন চালায়। এবং শত শত মানুষকে তারা হত্যা করে। আমরা যখন এসব হত্যাকাণ্ডের বিচার চাইলাম তখন তারা আমাদের ওপর এই দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়। তারপর এদেশের ছাত্রজনতা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে।

মাসুদ বলেন, এই ফ্যাসিস্ট সরকার যখন বিদায় নিল তখন তার অনুসারীরা দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালাচ্ছে। তারা বিশ্বের কাছে দেখাতে চাইছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। এই দেশে হাজার বছর ধরে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। একটা চক্র ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তারা যখন পরাজিত হয়েছে তারা এ দেশের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। যার সঙ্গে এ দেশের ছাত্রজনতার কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, আমরা এখন থেকে বলছি এই মুহূর্তের পর দেশের আর কোথাও হামলা হবে না। কোথাও আগুন জ্বলবে না। আমাদের কোনো প্রতিশোধ নেই। আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থাপন করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার করবে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখার কথা জানিয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক নাহিদ ইসলাম। রাত ৯টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি।

রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়েকরা। এ সময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র-জনতাকে উৎসর্গ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X