কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০২:০৪ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

গণভবনের জিনিসপত্র ফেরত দিয়ে যাচ্ছেন অনেকে

গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র শিক্ষার্থীদের কাছে ফেরত দিয়ে যাচ্ছেন অনেকে। ছবি : ভিডিও থেকে
গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র শিক্ষার্থীদের কাছে ফেরত দিয়ে যাচ্ছেন অনেকে। ছবি : ভিডিও থেকে

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর উল্লসিত বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন দখলে নেন। এ সময় তারা গণভবনে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেন এবং লুটপাট চালান।

সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গণভবনে লুটপাটের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব হয়ে যায়।

তবে লুটপাট চলাকালে অনেককে আবার বাধা দিতে দেখা যায়। তারা বলছিলেন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এভাবে নিয়ে যাবেন না। এদিকে, সন্ধ্যা না হতেই গণভবন থেকে নিয়ে যাওয়া মালামাল অনেকেই আবার ফিরিয়ে দিয়েছেন। জানা গেছে, কয়েকজন শিক্ষার্থী গণভবনের জিনিসপত্র ফিরিয়ে নিতে সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন।

এ বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে সোমবার রাত ১১টা ২৫ মিনিটে একটি ভিডিও পোস্ট করেন এম হামিদ মারুফ নামে এক ব্যক্তি। সেখানে গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র লোকজনকে ফেরত দিতে দেখা যায়।

ভিডিওটির সঙ্গে হামিদ মারুফ একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘গণভবনের জিনিসপত্র ফেরত দিয়ে আসছে শিক্ষার্থীরা! রাষ্ট্রীয় সম্পদগুলো পুনরায় হেফাজতে নেওয়ার কাজ করছে ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল ভলান্টিয়ার এবং সাধারণ মানুষ। সুন্দর দৃশ্য। দেশ গড়বে এখন এই যুবসমাজই। প্রিয় দেশ, সুন্দর দিন আসন্ন, ইনশাআল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X