কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দিগন্ত টিভিতে সাংবাদিকরা

দিগন্ত টিভিতে সাংবাদিকরা। ছবি : সংগৃহীত
দিগন্ত টিভিতে সাংবাদিকরা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের কার্যালয়ে জড়ো হয়েছেন এর সাবেক কর্মীরা। আজ মঙ্গলবার (৬ আগস্ট) তারা সেখানে যান।

২০১৩ সালে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

তৎকালীন তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু বলেছিলেন, দিগন্ত টেলিভিশনসহ দুএকটি টেলিভিশন ঘটনাকে উসকে দিচ্ছে। এসব চ্যানেল বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চরম অপরাধ করেছে। তাই স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এটি সাময়িক বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। এরপর থেকে চ্যানেলটি বন্ধ রয়েছে।

সোমবার শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনার পর সামগ্রিক চিত্র বদলে যেতে শুরু করে। মঙ্গলবার দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। তারা দিগন্ত টিভির কার্যক্রম আবারও শুরুর করার ব্যাপারে আলোচনা করেন। বৈঠকের এ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেন তারা।

ফখরুল ইসলাম নামে এক কর্মী ফেসবুকে বৈঠকের ছবি পোস্ট করে লেখেন, জীবনের প্রথম কর্মস্থল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার চালু করার বিষয়ে মিটিং চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X