কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১১:০৭ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বিমানবন্দর থেকে মন্ত্রী-এমপিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। পুরোনো ছবি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। পুরোনো ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার সময় একের পর এক সাবেক মন্ত্রী-এমপি আটক হচ্ছেন। এ নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে এর কারণ জানাল ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ।

তারা বলছে, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় সাবেক মন্ত্রী-সংসদ সদস্যসহ অনেককে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন- সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) তাকে আটক করা হয়।

জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ আরও অনেকে বিমানবন্দরে আটক হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X