কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশের চলমান পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশনের বিবৃতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশ যখন ক্রমে স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে, এর মাঝে কিছু সংখ্যক স্বার্থান্বেষী দুষ্কৃতকারী ভাঙচুর, লুটপাট ও সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা করছে। যে কারণে দেশের শান্তিপ্রিয় জনগণের প্রত্যাশার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে। সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

আজ বুধবার (০৭ আগস্ট) এক বিবৃতিতে এ আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছে কমিশন। ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন। কোনোপ্রকার সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা, অগ্নিকাণ্ড ও লুটপাট কখনোই সমীচীন নয়। এ ধরনের ঘটনায় বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এবং আমাদের দেশকে পিছিয়ে দিতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

সুতরাং বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নির্মাণ গুরুত্বপূর্ণ বলে কমিশন মনে করে। কমিশন বিশ্বাস করে, বাংলাদেশ মানবাধিকারের উন্নত দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইতিবাচক দিকে অগ্রসর হবে এবং মানবিক মর্যাদাসম্পন্ন সমাজ নির্মিত হবে। মানবাধিকারকে কেন্দ্রবিন্দুতে রেখে সবাইকে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানায় কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X