কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের মানুষ চায় না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। ছবি : সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের সাধারণ মানুষ চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতি তিনি এ কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনুমোদনের কথা শুনে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এতে স্পষ্ট বুঝা যায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের সাধারণ মানুষ চায় না।

বিবৃতিতে তিনি বলেন, সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেছেন মানবাধিকার কমিশন সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন; এই বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উসকে দিবে।

তিনি আরও বলেন, যে সকল দেশে মানবাধিকার কমিশন রয়েছে সেখানেই তো মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি। বিশেষ করে, ফিলিস্তিন রাষ্ট্রের নিরাপত্তা দিতে এবং সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে জাতিসংঘ পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের নারী শিশুদের হত্যার দৃশ্য দেখে মানবাধিকারের কথা তাদের মনে আসে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, এই দেশে মানবাধিকার কমিশন স্থাপনের নামে ভিন্ন সংস্কৃতি, চিন্তা মানুষের মগজে দেওয়ার পাঁয়তারা। প্রধান উপদেষ্টার ‘গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী সমাজ গড়ে তোলার মিশনে ৩ বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনকে এনেছি’ এই বক্তব্য তাই প্রমাণ করে। এ দেশের মানুষ ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে লালন করে আসছে; পশ্চিমা অপসংস্কৃতি চাপিয়ে দিলে এদেশের মানুষ ঘরে বসে থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১০

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১১

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১২

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৩

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৪

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৫

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৬

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৭

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৮

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

২০
X