কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন শহিদুর রহমান

সদ্য নিয়োগপ্রাপ্ত র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। সৌজন্য ছবি
সদ্য নিয়োগপ্রাপ্ত র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। সৌজন্য ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন এ কে এম শহিদুর রহমান। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদবির এই কর্মকর্তা এর আগে সদর দফতরে সংযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) র‌্যাবের ১১তম মহাপরিচালক হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ বর্ণিল চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর জেলা এবং উপপুলিশ কমিশনার হিসেবে ডিএমপি, ঢাকা ও সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন।

তিনি এনডিসি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।

শিক্ষার্থী জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X