কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

একজন পুলিশের চাকরি যাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট হওয়া : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, একজন পুলিশের চাকরি যাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট হওয়া। এখানে একটি মানবতার বিষয় আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোমবার (১২ আগস্ট) রাতে তিনি এ কথা বলেন।

পুলিশ থানায় ফিরছে জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, অনেক পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছেন, বাকিরা খুব শিগগিরই থানায় যোগদান করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পুলিশদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলাম আপনাদের ফাইলগুলো দেন, আমি দেখি ইনশাআল্লাহ কোনো অন্যায় হবে না।

তিনি আরও বলেন, গতকাল আপনারা দেখেছেন পুলিশের সঙ্গে বৈঠকে তারা আমাকে জড়িয়ে ধরেছে, তারা বলেছে তারা পুলিশের এ ইউনিফর্ম আর পড়বে না। আমি তাদের বলেছি, এটা তো পুলিশের ইউনিফর্ম, রাতারাতি তো চেঞ্জ করে ফেলা সম্ভব না। চেঞ্জ করতে হলে এখানে সময় লাগবে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত। এ ছাড়াও ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে। বাকি ১১টি থানার কার্যক্রম আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা সারা দেশের বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ পরিস্থিতিতে দেশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর সারা দেশে ধীরে ধীরে থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X