কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

শিক্ষার্থীদের হাতে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করছেন বুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের হাতে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করছেন বুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা সরঞ্জাম পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সবাই। উদ্যোক্তারা বলছেন, দেশের বিভিন্ন রাস্তায় নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের কাজ করছেন শিক্ষার্থীরা। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম এবং ট্রেনিং ছাড়াই নিজেদের জীবনকে ঝুঁকিতে রেখে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। এমন অবস্থা দেখে বুয়েটে অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দরা এগিয়ে এসেছেন।

বুয়েটের অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. আরিফুল ইসলাম, সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. দাইয়ান নাফিস এবং শিক্ষকদের পক্ষ থেকে দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক নিরাপত্তা সরঞ্জাম বিতরণের উদ্যোগ নেন।

একটি প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য প্রায় ৫০০ সেফটি ভেস্ট, ৫০টি লেজার লাইট, ৮৫টি বাটন, ১৩২টি ছাতা, ১৭০টি বাঁশি এবং খাবার বিতরণ করা হয়।

দায়িত্বশীলরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, সাইন্সল্যাব, ধানমন্ডি, ফার্মগেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, টেকনিক্যাল, মিরপুর, বাড্ডা, বনানী এলাকায় এসব সরঞ্জাম দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সরঞ্জামের ব্যবস্থা করা হবে।

সরঞ্জাম বিতরণকালে বুয়েটের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষকরা মোড়ে মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ট্রাফিক সেফটি নিয়মকানুন তুলে ধরেন।

ড. এস এম সোহেল মাহমুদ এবং ড. আরমানা সাবিহা হক ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করেন এবং হ্যান্ড সিগনাল, ট্রাফিক মুভমেন্টের ডেমো প্রদর্শন করেন। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ট্রাফিক প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছেন বুয়েট শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X