কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মহাপরিচালক পদে পদায়নসহ বৈষম্য নিরসনের দাবি বিসিএস খাদ্য ক্যাডারদের

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস ফুড অ্যাসোসিয়েশন। ছবি : কালবেলা
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস ফুড অ্যাসোসিয়েশন। ছবি : কালবেলা

বিসিএস খাদ্য ক্যাডার থেকে মহাপরিচালক পদে পদায়নসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে বিসিএস ফুড অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) খাদ্য ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’- স্লোগান দিতে থাকেন।

অন্য দাবির মধ্যে রয়েছে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তা পদায়ন, বিসিএস প্রশাসনের ন্যায় ব্যাচভিত্তিক পদোন্নতি প্রদান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদটি ৪র্থ গ্রেড এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের পদ ৫ম গ্রেডে উন্নীতকরণ, খাদ্য ক্যাডারের বিভিন্ন স্তরের নতুন পদ সৃজনের প্রস্তাব অবিলম্বে বাস্তবায়ন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পদটি ক্যাডারভুক্তকরণ এবং মহামান্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রিভিউ পিটিশন নম্বর ৩৮৩/২০১৯ এর রায় দ্রুত বাস্তবায়ন। সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী একটি নতুন বাংলাদেশের সূচনা করার জন্য ছাত্র-জনতাকে অভিনন্দন জানানো হয়।

মানববন্ধন ও সমাবেশে কর্মকর্তারা বলেন, বিসিএস খাদ্য ক্যাডার একটি স্বতন্ত্র ক্যাডার হওয়া সত্ত্বেও বিভিন্ন বৈষম্যের মাধ্যমে খাদ্য ক্যাডারকে অকার্যকর করে রাখা হয়েছে।

তারা বিসিএস ডাক, তথ্য, কৃষি, স্বাস্থ্য ক্যাডারসহ অন্য ক্যাডারের মতো বিসিএস খাদ্য ক্যাডার থেকে মহাপরিচালক নিয়োগসহ অন্য দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়। মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরে খাদ্য ক্যাডারের কর্মকর্তা পদায়ন করা হলে দেশের খাদ্য ব্যবস্থাপনা আরও গতিশীলতা পাবে মর্মে বক্তারা উল্লেখ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, পরিচালক রেজা মোহাম্মদ মহসীন, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুস সালাম, অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপপরিচালক, সহকারী উপপরিচালক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X