কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১২:৩৮ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ৩২ থানার ওসি বদলি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছাড়ার পর প্রশাসনের সব স্তরে সংস্কার শুরু হয়। এর আওতায় পুলিশে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসরের ঘটনা ঘটছে।

এর মধ্যে রোববার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপমহাপরিদর্শক) থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে ৭৩ পুলিশ কর্মকর্তাকে। এর মধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X