কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৭:৪৭ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ড. ইউনূস ১৯৮৪ সালের রামোন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন।

সম্প্রতি অধ্যাপক ইউনূসের কাছে পাঠানো ফাউন্ডেশনের এক অভিনন্দন বার্তায় বলা হয়, আমরা রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা একটি অন্তর্ভুক্তিমূলক, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক সরকারের জন্য দেশটির জনগণের আকাঙ্ক্ষার একটি সুস্পষ্ট প্রকাশ।

সভাপতি রামোন ম্যাগসেসে দৃঢ়ভাবে বলেছেন, আমি বিশ্বাস করি, সরকার দেশের জনগণের কল্যাণের জন্যই নিম্নপর্যায় থেকে শুরু করে উন্নতির দিকে অগ্রসর হবে, কারণ গণমানুষের কল্যাণই সরকারের কাজ। আমি বিশ্বাস করি, রাষ্ট্রের সর্বোচ্চ নেতার একটি বড় হৃদয়, সৎ মন, সুস্থ প্রবৃত্তি, ধৈর্য সুরক্ষার গুণ ও সাধারণ মানুষের প্রতি অনুগত ভালোবাসার দৃষ্টান্ত সৃষ্টির মতো গুণাবলী থাকতে হয়।

বার্তায় আরও বলা হয়, আপনার দেশের ইতিহাসের এই নতুন অধ্যায়টি অনিশ্চয়তা বা বৈষম্য নয়, বরং স্থিতিশীলতা এবং সেই নেতৃত্ব দিয়ে সজ্ঞায়িত হোক, যা গুটিকয়েক বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং সাধারণ মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১০

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১১

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১২

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৩

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৪

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৫

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৬

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৭

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৮

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৯

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

২০
X