কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের অপ্রত্যাশিত আচরণ শিক্ষার্থীদের জানানোর অনুরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। পুরোনো ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। পুরোনো ছবি

হাসপাতালগুলো পূর্বের মতো বিল করলে বা অপ্রত্যাশিত আচরণ করলে ইন্সট্যান্ট শিক্ষার্থীদের জানানো জন্য অনুরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এ অনুরোধ জানান।

সারজিস তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আন্দোলনকারীদের জন্য সরকার থেকে প্রাইভেট হসপিটালগুলোতে বিল মওকুফের অথবা ন্যূনতম শুধু মেডিসিন বিল নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রাইভেট হসপিটাল পূর্বের মতো বিল করলে বা অপ্রত্যাশিত আচরণ করলে ইন্সট্যান্ট জানাবেন। আমরা সরাসরি ডিল করব।’

ফেসবুক পোস্টে আরও লিখেছেন, শুধু মেডিক্যাল ইমারজেন্সিতে আহতদের বিল নিয়ে সমস্যার ক্ষেত্রে যোগাযোগের ঠিকানা :

সমন্বয়ক মাহিন (01731814449) এবং সমন্বয়ক অদিতি (01865352083)। আমরা একসঙ্গে আছি।

এদিকে, চিকিৎসাসেবায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

রোববার (১৮ আগস্ট) জারি করা এ সংক্রান্ত নির্দেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের চিকিৎসা, ভর্তি রোগীদের চিকিৎসাসেবা প্রদানে অনাকাঙিক্ষত বিলম্ব হচ্ছে। সরকার আহতদের সব ব্যয় বহন করার ঘোষণা দেওয়া সত্ত্বেও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকা কর্তৃক সেবার বিপরীতে অর্থ গ্রহণ করা হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে। এ কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে আবশ্যিকভাবে বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না, প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে, সাক্ষাতের সময় ব্যতীত কোনো দর্শনার্থী হাসপাতালের ভিতর ও রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না। নির্দেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও নির্দেশনায় বলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এ বিষয়টি তদারক করবেন।

নির্দেশনাটি দেশের সব হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১০

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১১

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১২

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৪

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৫

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৬

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৭

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৯

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

২০
X