কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের নতুন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী

আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি ২০০১ সালে লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (১৮ আগস্ট) রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে আব্দুল মুয়ীদকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আব্দুল মুয়ীদ ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্পন্ন এবং ১৯৬৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ৯ মাস তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয় থেকে ফুলব্রাইট বৃত্তির অধীনে লোকশাসন বিষয়ে শিক্ষালাভ করেন।

আব্দুল মুয়ীদ ১৯৬৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (বর্তমান বাংলাদেশ সিভিল সার্ভিস) যোগদান করেন। তিনি ১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বৃহত্তর ফরিদপুর জেলা ও ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত বৃহত্তর ঢাকা জেলার ডেপুটি কমিশনার এবং ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কমিশনার ছিলেন। ১৯৮৯ সালে তিনি মুয়ীদ কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। ৩৩ বছরের কর্মজীবনে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। ২০০১ সালের ১৬ জুলাই তিনি লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১০ অক্টোবর পর্যন্ত মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের খাদ্যমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনও তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X