কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দুর্ব্যবহারের নিন্দা ও প্রতিবাদ ড্যাবের

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি : কালবেলা
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কতিপয় ব্যক্তির দুর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার (২০ আগস্ট) এক বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম বলেন, গতকাল সোমবার ঢাকার মহাখালী হাসপাতালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিগত ফ্যাসিষ্ট সৈরাচারী সরকারের দোসর, উচ্চপদে আসীন ও সুবিধাভোগী অধ্যাপক ডাক্তার রোবেদ আমিনের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের দাবিতে সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কথা বলতে যান।

এমতাবস্থায় কতিপয় ব্যক্তি সম্মানিত উপদেষ্টার সঙ্গে অসৌজন্য আচরণ করেন যা মোটেও কাম্য নয়। তারা বলেন, ড্যাবের কোনো চিকিৎসকরা ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে উল্লেখ্য গতকাল ড্যাব-এর কোনো সাংগঠনিক প্রোগ্রাম ছিল না। আমরা সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি এবং এই অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতকে বিনির্মাণের জন্য যেসব গঠনমূলক পদক্ষেপ নিবেন ড্যাব তাতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে যাবে।

একইসঙ্গে সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টাকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর নয় এমন একজন সৎ ও যোগ্য চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে পদায়নের বিনীত অনুরোধ করেন। যিনি স্বাস্থ্য সেক্টরকে দক্ষ জনশক্তি দ্বারা নতুনভাবে ঢেলে সাজাতে পারেন এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১০

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৩

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৪

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৫

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৬

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৭

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৮

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৯

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

২০
X