কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১২:৫২ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার ওপর কারা গুলি চালিয়েছে জানালেন এসআই

এসআই মজনু। ছবি : সংগৃহীত
এসআই মজনু। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার ওপর কারা গুলি চালিয়েছে, জানালেন এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এ নিয়ে পোস্ট দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এসআই মজনু। সেই পোস্ট নিয়েই শুরু হয় তোলপাড়।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন- গত ১৯ জুলাই রংপুর রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপি নিজেই রাইডকার দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালান। অথচ এখন পর্যন্ত দায়ের করা পাঁচ মামলার কোনোটিতেই তাদের নাম আসেনি। এতে ক্ষোভ প্রকাশ করেন এসআই মজনু।

এসআই মজনুর ফেসবুক আইডি নাম ‘মিসির আলী’। সেই আইডি থেকে তিনি সাংবাদিক ও আইনজীবীদের উদ্দেশ করে লেখেন, প্রতিদিন আদালতে যত মামলা হচ্ছে, তার ঘটনাস্থল সিটি বাজারের সামনে, যেখানে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, ডিসি রংপুরের নেতৃত্বে জেলা পুলিশের রায়ট টিম গুলি চালায়। অথচ যারা ঘটনাস্থলে ছিল না, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

এসআই মজনু আরও দাবি করেন, এত এত ফুটেজ আর মিডিয়া কাভারেজ থাকা সত্ত্বেও যা করা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। বৈষম্যবিরোধী মনোভাবাপন্ন অধস্তনদের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি মানবিকভাবে প্রকাশ ও প্রচার করার অনুরোধ জানান তিনি।

পোস্টে আরও লেখা হয়- ঈশ্বর ক্ষমতাশালী। এসপি, ডিআইজি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এরাও প্রভাবশালী ও প্রতাপশালী। এ কারণেই ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি করেও মামলা থেকে অব্যাহতি পান তারা।

রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেলেও পোস্টটি শেয়ার করেন এসআই মজনু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X