কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা
বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা

মাদক প্রতিরোধ, মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনে অনন্য অবদান রাখার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন দুটি পুরস্কার পেয়েছে।

রোববার (৩০ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিমূলক কাজের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক ফারজানা ফেরদৌস পিংকির হাতে নারী মাদকাসক্তদের চিকিৎসায় উল্লেখযোগ্য অবদানের জন্য এ পুরস্কার তুলে দেন।

দেশের বিভিন্ন অঞ্চলে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম বাস্তবায়ন এবং চিকিৎসাকেন্দ্রের স্বাস্থ্যসম্মত সুন্দর পরিবেশ, বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, কাউন্সেলর, কেস ম্যানেজার ও দক্ষ স্টাফ, আধুনিক চিকিৎসা পদ্ধতি, নিরাপদ পরিবেশ এবং রোগীদের অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা আহ্ছানিয়া মিশনকে এ পুরস্কার প্রদান করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা।

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে এবং ২০০৪ সাল থেকে পুরুষ এবং ২০১৪ সাল থেকে নারী মাদক ব্যবহারকারীদের চিকিৎসাসেবা প্রদান করছে। বর্তমানে মিশন গাজীপুর, মুন্সীগজ্ঞ এবং যশোরে পুরুষ মাদকাসক্তদের জন্য তিনটি এবং ঢাকার শ্যামলীতে নারী মাদকাসক্তদের জন্য একটি কেন্দ্র পরিচালনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X