কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফেনী-নোয়াখালী যাচ্ছে টনকে টন খেজুর, চিড়া, চিনি

আসসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা। পুরোনো ছবি
আসসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা। পুরোনো ছবি

নজিরবিহীনর বন্যায় ডুবে গেছে গ্রামের পর গ্রাম। যতদূর চোখ যায় শুধুই বন্যার পানি আর পানি। কোথায়ও উঁচু জায়গা মিলছে না। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের অবস্থা এতোটাই খারাপ, বেশির ভাগ এলাকায় উদ্ধারও চালানো যাচ্ছে না। কারণ আগাম সতর্কতা ছাড়াই হু হু করে ঢুকতে থাকে উজানের পানি।

পরিস্থিতি যেন ঘণ্টায় ঘণ্টায় খারাপের দিকে যাচ্ছে। নতুন নতুন এলাকা পানিবন্দি হয়ে পড়ছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সংকট কমাতে, অন্তত ৫০০ টন ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা, শায়খ আহমাদুল্লাহ।

তিনি জানান, বুধবার তাৎক্ষণিক ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে আমাদের তিনটি ট্র্যাক ফেনীর উদ্দেশে চলে গেছে। দ্রুতই সেসব মালামাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইন শা আল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ বলেন, যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই, এজন্য প্রথম ধাপে পাঁচ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎরতা, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এ কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনীসহ অনেকে ইতোমধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বলা হয়, দ্বিতীয় ধাপে আরও ৩৫ হাজার পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণসামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে। যার জন্যে ৫০০ টন মালামাল কেনার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যার মধ্যে আছে, ২০০ টন চাল, ২০ হাজার বোতল তেল ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭.৫ টন লবণ, ১৫ টন চিনি, ২০ হাজার পিস পানির বোতল রয়েছে। এছাড়া দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই প্রস্তুত করা হচ্ছে। এসব মালামাল ঢাকায় প্যাকেজিং হবে শুক্রবার সকাল থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X