কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েল সমর্থিত ত্রাণকেন্দ্রে ময়দার বস্তায় মিলল মাদক

গাজায় ত্রাণ সহায়তা।
গাজায় ত্রাণ সহায়তা।

গাজায় ত্রাণের আড়ালে ভয়াবহ মাদক ছড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। উপত্যকায় সরবরাহ করা ত্রাণের বস্তায় মাদক মিলেছে।

শুক্রবার (২৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উপত্যকায় বিতরণ করা আটার ব্যাগের ভেতরে ‘অক্সিকোডোন’ মাদকযুক্ত ট্যাবলেট পাওয়া গেছে। মার্কিন ও ইসরায়েলি সহায়তা কেন্দ্রের মাধ্যমে এসব ত্রাণ বিরতণ করা হয়েছে। এ ঘটনায় গাজার সরকারি মিডিয়া অফিস গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত অন্তত চার নাগরিক আটার ব্যাগের ভেতরে এই মাদক ট্যাবলেট পাওয়ার তথ্য জানিয়েছেন। সংস্থাটি জানিয়েছে, কিছু ক্ষেত্রে এসব মাদক গুঁড়ো করে বা গলিয়ে আটার মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতিকারক।

গাজার মিডিয়া অফিস বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার ধারাবাহিকতায় ইসরায়েলি দখলদার বাহিনী এই নেশাদ্রব্য ছড়িয়ে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ব্লকেড ও অবরোধ পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ইসরায়েল মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রীর আড়ালে মাদক পাচারের মতো যুদ্ধাপরাধ করছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করে বলা হয়েছে, বেসামরিক মানুষের বিরুদ্ধে মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি ইসরায়েলের নোংরা যুদ্ধনীতির অংশ। এ ধরনের কর্মকাণ্ড ভয়াবহ অপরাধ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X