জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আস-সুন্নাহ’র মোধাবী প্রকল্পে জবির ২০ ব্যাচের শিক্ষার্থীদের আবেদন শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) এবং বিবিএ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ৩ জুলাই (বৃহস্পতিবার)।

রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-০১ এর প্রোভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৫০০ শিক্ষার্থী আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। আগ্রহী ছাত্রদের আগামী ৩ জুলাইয়ের (বৃহস্পতিবার) মধ্যে গুগল লিংক এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।

আবেদনের গুগল লিংক https://forms.gle/6tfDm92BK6cCxV5n9 এবং সরাসরি আবেদন ফরম https://drive.google.com/file/d/15f0u_j_uVDdJ-Zxy57ApJhWSg4iKtluU/view?usp=drivesdk

এর আগে, গত বছর ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে স্কলারশিপসহ অস্থায়ী ভিত্তিতে ৭০০ জবি শিক্ষার্থীর আবাসনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। এরপর গত ২০ মে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫০০ ছাত্রের আবাসনের জন্য আবেদন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্ররা আবেদনের সুযোগ পায়। এরপর গত ১ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, ১৪, ১৫ ও ১৬ জুন মেধাবী প্রকল্পের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্প একটি শিক্ষাবান্ধব সামাজিক উদ্যোগ, যা মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আবাসন, ধর্মীয় নৈতিকতা ও মানসিক বিকাশে সহায়তা প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X