কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জসিমকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ভুক্তভোগীর মা সালমা বেগম বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় ৩০০/৪০০ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে মো. জসিম ফুটপাতে ব্যবসা করত। গত ১৯ জুলাই সকাল ১০টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে হাউজবিল্ডিং মোড়ে দোকানে আসেন। বিকেল ৪টার দিকে মামলার বাদী সালমাকে মোবাইল ফোনে একজন জানায় তার ছেলে পঙ্গু হাসপাতালে আছে।

সেখানে গিয়ে তিনি ছেলেকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন তার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরস্থ আলাওল এভিনিউ রোডের পূর্ব মাথায় উত্তরা পাবলিক কলেজের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশে অপর আসামিরা কোটাবিরোধী আন্দোলনকে বানচাল করার লক্ষ্যে এলোপাতাড়ি ইট-পাটকেল ও গুলি ছুড়তে থাকেন।

দুষ্কৃতকারীদের ছোড়া একটি গুলি মো. জসিমের বাম পায়ের নিচে রানে এসে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আন্দোলনে থাকা অন্যান্য ছাত্র-জনতা তাকে উদ্ধার করে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

চিকিৎসা শেষে গত ২৪ জুলাই বিকেলে শান্তিবাগের বি এন কে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X