রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু কমানো নিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি বিব্রতকর

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে সেকুলার সিটিজেনস বাংলাদেশ।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে সেকুলার সিটিজেনস বাংলাদেশ।

দেশে সংখ্যালঘু কমানোর বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে দেওয়া মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি বিভ্রান্তিকর বলছে সেকুলার সিটিজেনস বাংলাদেশ। সংগঠনটির নেতারা দাবি করছেন, মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠিটি সংখ্যালঘুর সংখ্যা কমানোর বিষয়ে ইতিহাস বিকৃত করেছে, বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।

সোমবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে সেকুলার সিটিজেনস বাংলাদেশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার তাপস কান্তি বল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রফেসর ড. সুবর্ণ বড়ুয়া, পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বিমান বড়ুয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে তাপস কান্তি বল বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতার বাইরে থেকেও গত ২০০১-০৬ সালে তাদের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়। এ জোটের নেতৃত্বাধীন সরকারের আমলেও সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কোনো আলোচনাই করেননি এ কংগ্রেসম্যানেরা।

তিনি বলেন, কংগ্রেসম্যানেরা গত এক দশকে বাংলাদেশে উদযাপিত শারদীয় দুর্গাপূজার সংখ্যা সামগ্রিকভাবে বিবেচনায় নেননি। বিএনপি-জামায়াত সরকারের সময় ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের মেধাবী তরুণরা সরকারি চাকরি পাননি। একইভাবে যারা তখন সরকারি চাকরিতে ছিলেন, তারা বিভিন্নভাবে তাদের ধর্মীয় ও জাতিগত প্রমোশনসহ বিভিন্ন অধিকার পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X